
নির্ধারিত সময়ে কোরবানির বর্জ্য অপসারণ করায় ওয়ার্ডে ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আজ শনিবার ঈদের তৃতীয় দিন দুপুরে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। ডিএনসিসির জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা এবং সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা মধ্যাহ্নভোজের আয়োজনটি বাস্তবায়ন করেন।
এ বিষয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘টানা বৃষ্টির মধ্যে পরিচ্ছন্নতাকর্মী ভাইবোনেরা অক্লান্ত পরিশ্রম করে পূর্বঘোষিত আট ঘণ্টায় কোরবানির সব বর্জ্য অপসারণ করেছে। কাজটি সফল করা সম্ভব হয়েছে পরিচ্ছন্নতাকর্মীদের কঠোর পরিশ্রমে। তাই পরিশ্রমের স্বীকৃতি হিসেবে শ্রমিক ভাইবোনদের জন্য ওয়ার্ডে ওয়ার্ডে খানার আয়োজন করেছি।’
গত বৃহস্পতিবার ঈদের দিন দুপুরে ডিএনসিসি এলাকায় বেলা ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত সাড়ে ৯টায় ৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন করে ডিএনসিসি। ডিএনসিসির ১০টি অঞ্চলে প্রায় সাড়ে ১৪ হাজার টন বর্জ্য অপসারণ করেন পরিচ্ছন্নতাকর্মীরা।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে