কিশোরগঞ্জের করিমগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্যসহ চার চোরাকারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে র্যাব এ তথ্য জানায়।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বালিখোলা বাজারঘাট এলাকার মো. কুতুব উদ্দিনের দোকান থেকে এসব ভারতীয় পণ্য উদ্ধারসহ তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার খাকশ্রী গ্রামের সুতারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর মো. কুতুব উদ্দিন (৪০), সুনামগঞ্জ জেলার সদর উপজেলার কান্দাপাড়া নারায়ণতলা গ্রামের মাসুক মিয়া (২৪), সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের মামুদনগর গ্রামের মো. আক্তার হোসেন (৩২) ও আবু সিদ্দিক (৩২)।
সংবাদ সম্মেলনে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শাহরিয়ার মাহমুদ খান জানান, আটক চারজনই একটি চোরাকারবারি চক্রের সদস্য। চক্রটি সুনামগঞ্জ সীমান্ত পথে ভারত থেকে অবৈধভাবে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস, ওষুধসহ বিভিন্ন পণ্য আমদানি করে। পরে কিশোরগঞ্জের নৌরুট ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় পাঠায়।
মেজর শাহরিয়ার মাহমুদ খান আরও জানান, ১ কোটি ৫ লাখ ৬৪ হাজার ৬৮০ টাকা মূল্যের ভারতীয় ২ হাজার ৯৬৮টি শাড়ি, ৩৯৯টি লেহেঙ্গা, বিপুল পরিমাণ হেয়ার ওয়েল ও কসমেটিকস জব্দ করা হয়। এ বিষয়ে করিমগঞ্জ থানায় মামলা করা হবে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে