
মুন্সিগঞ্জের সিরাজদিখানে থেমে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে বাসটির হেলপার (সহকারী) ও একজন যাত্রী নিহত হন। আহত হয়েছেন পাঁচজন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কল্লিগাঁও এলাকার প্রয়াত নুরুল ইসলামের ছেলে মো. জীবন শেখ (২৪) ও সিরাজদিখান উপজেলার ফকিরবাড়ীর মহিউদ্দিন আহমেদের ছেলে মো. রায়হান (৩৬)। গুরুতর আহত ব্যক্তির নাম অমিত (২৮)। অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে ঘন কুয়াশা ছিল। এর মধ্যে বৃহস্পতিবার রাতে দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে ঢাকা-শ্রীনগরগামী আব্দুল্লাহপুর পরিবহনের একটি মিনি বাস যাত্রী নিয়ে শ্রীনগরের দিকে যাচ্ছিল। বাসটি সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারায়। রাত সাড়ে ১১টার দিকে এক্সপ্রেসওয়ের পাশে যান্ত্রিক ত্রুটির জন্য পার্কিংয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে সাতজন বাসযাত্রীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. ক্যামিলিয়া সরকার আজ শুক্রবার সকাল ৮টার দিকে বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে সাতজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুজন মৃত ছিলেন। বাকি পাঁচজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘কুয়াশায় গাড়িটির অতিরিক্ত গতির জন্য এ দুর্ঘটনা ঘটেছে। কাভার্ড ভ্যানটি ও দুর্ঘটনাকবলিত বাসটি আমরা জব্দ করেছি। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে