আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি আশরাফ–উল–আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক নিউএজের সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামান মিশন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক এস এম নূর মোহাম্মদ।
আজ শুক্রবার বার্ষিক সাধারণ সভা শেষে ফোরামের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক স্বপন দাশ গুপ্ত এই ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য সিনিয়র সাংবাদিক সালেহ উদ্দিন ও তোফায়েল হোসেন। এর আগে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সহসভাপতি পদে হাসান জাবেদ (এনটিভি), যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন (যুগান্তর), অর্থ সম্পাদক মনজুর হোসাইন (চ্যানেল টোয়েন্টি ফোর), দপ্তর সম্পাদক জাকের হোসেন (এনটিভি অনলাইন), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব (নিউজ টোয়েন্টি ফোর), প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার (এটিএন নিউজ) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে শামীমা আক্তার (দেশ টিভি), এম এ নাছের (চ্যানেল টোয়েন্টি ফোর) এবং উৎপল রায় (দেশ রুপান্তর) নির্বাচিত হন।
ফোরামের বর্তমান সভাপতি শামীমা আক্তার সাধারণ সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভ, ফোরামের সাবেক সভাপতি এম বদিউজ্জামান, আশুতোষ সরকার, ওয়াকিল আহমেদ হিরণ, মাশহুদুল হক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, ফোরামের সিনিয়র সদস্য আলী আসগর স্বপন, সিনিয়র সদস্য কাজী আব্দুল হান্নান, শহিদুজ্জামানসহ ফোরামের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ এবং ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে