
ছোট মেয়ের আবদারে কলেজপড়ুয়া ছেলেকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি রেস্তোরাঁয় রাতে খেতে গিয়েছিলেন গৃহবধূ ববিতা আক্তার। খাবার খেয়ে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হন তিনি। এরপর থেকে টানা ছয় দিন চিকিৎসাধীন থেকেও শেষ রক্ষা হয়নি। গতকাল সোমবার রাতে হাসপাতালে মারা যান ববিতা আক্তার।
ঘটনাটি ঢাকার আশুলিয়ার পলাশবাড়ী এলাকায়। ববিতা আক্তার (৩৭) আশুলিয়ার বাইপাইল এলাকার মণ্ডলপাড়া মহল্লার নাদিম মণ্ডলের স্ত্রী।
এসব বিষয় জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি।
পুলিশ ও নিহতের পরিবার বলছে, গত ১৫ এপ্রিল (সোমবার) রাত ৭টার দিকে মেয়ে নুসরাত আক্তারের (৪) আবদারে রাতের খাবার খাওয়ার জন্য ছেলে সাজু মণ্ডলকে (১৯) সঙ্গে নিয়ে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার একটি রেস্তোরাঁয় যান ববিতা। সেখান থেকে রাত ৯টার দিকে ছেলে ও মেয়েকে নিয়ে রিকশায় বাসায় ফেরার পথে পলাশবাড়ী এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি।
দুই ছিনতাইকারী মোটরসাইকেলযোগে এসে তাঁর কাঁধে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে ববিতা আক্তার রিকশা থেকে সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন।
স্থানীয়রা উদ্ধার করে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত ১২টার দিকে তিনি মারা যান।
আশুলিয়ার ওসি এ এফ এম সায়েদ বলেন, ঘটনার পর ববিতা আক্তারের দেবর কাদের হৃদয় বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর ওসমান (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তাঁর জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে