টাঙ্গাইলের গোপালপুরে অটো রাইস মিলের হুপার ভেঙে ৩ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপালপুর পৌরসভার ডুবাইল নামক স্থানে একতা এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক।
এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার এবং মিল মালিকের পক্ষ থেকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
নিহতরা হলেন-কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ভবদার গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ আরিফ (২৮), একই জেলার গারাহারা গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে ওই অটো রাইস মিলে নতুন হুপার সংযোজন করা হয়। সেখানে রাতের শিফটে ৬ শ্রমিক কাজ শুরু করেন। পরে রাত ৯টার দিকে বিকট শব্দে প্রায় এক হাজার মন বস্তাভর্তি চালসহ হুপার ভেঙে পড়ে। এ সময় কর্মরত শ্রমিকেরা হুপারের নিচে চাপা পড়েন।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, ‘খবর পেয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। গুরুতর আহত নুরুল ইসলামকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে আরও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক।’
ওসি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে