
টাঙ্গাইল পৌর শহরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জেল-জরিমানা করা হয়েছে। আজ বুধবার সকালে সুপারিবাগান ওয়াল্টন মোড় বাজারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন। তিনি পৌর শহরের ভাল্লুককান্দি এলাকার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নাজমুল হাসান তাঁকে ৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের বেড়াডোমার আব্দুল বাছেদ মিয়ার একটি গরু গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মারা যায়। তিনি গরুটি বাড়ির অদূরেই ফেলে রেখেছিলেন। আজ ভোরে তিন ব্যক্তি গরুটির চামড়া ও মাংস কেটে নিয়ে যান। এ সময় স্থানীয় দুই যুবক তা ভিডিও করে রেখেছিলেন।
ওই ব্যক্তিরা মরা গরুর মাংস বাজারে নিয়ে বিক্রি করতে পারেন, এমন গুঞ্জন এলাকায় ছড়িয়ে পড়ে। পরে ভিডিও ধারণকারী দুই যুবক শাহজাদা ও জহিরুল ইসলাম বিভিন্ন বাজারে গিয়ে ওই ব্যক্তিদের খুঁজতে শুরু করেন। ঘুরতে ঘুরতে তাঁরা ওয়ালটন মোড় বাজারে গিয়ে তাঁদের মাংস বিক্রি করতে দেখে প্রশাসনে খবর দেন।
জাতীয় ভোক্তা-অধিকার অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, ‘মরা গরুর মাংস বিক্রির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছালে মাংস ব্যবসায়ী দিলু মিয়া পালিয়ে যান। এ সময় হাতেনাতে ধরা পড়েন আনোয়ার হোসেন। তিনি মরা গরুর মাংস বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ডাদেশ দেন।’
অভিযানকালে জেলার ভেটেরিনারি চিকিৎসক মো. শাহিন আলম, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, জেলা ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম ও টাঙ্গাইলের কসাই ইন্সপেক্টর সোহেল রানা উপস্থিত ছিলেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে