আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সালমান এফ রহমান দুই উপজেলায় পৃথকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বুধবার বেলা ১২টার দিকে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মতিউর রহমানের হাতে মনোনয়নপত্র তুলে দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন—আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান প্রমুখ।
দুপুরে দোহারের ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের আলমকে মনোনয়নপত্র দেন সালমান এফ রহমান। মনোনয়ন জমা দেওয়ার সময় সঙ্গে ছিলেন—ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন প্রমুখ।
মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালমান এফ রহমান দোহার নবাবগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। জনগণ সিদ্ধান্ত নেবেন। আশা করি তারা উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দেবেন।’
মনোনয়ন জমা দেওয়ার করার সময়ে দুই উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা নেতাকে বরণ করতে সমবেত হন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে