
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রেমিকের সঙ্গে অভিমান করে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন এক প্রেমিকা। শুক্রবার রাতে উপজেলার নতুন বান্দুরা এলাকায় এ ঘটনা ঘটে। প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক ইসমাইল।
দগ্ধ প্রেমিকাকে (১৮) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। আটক মো. শরীফ (২২) দোহার উপজেলার করিমগঞ্জের মো. সিরাজের ছেলে।
নবাবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক ইসমাইল জানান, শুক্রবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন ওই তরুণী ৷ তাঁর চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভিয়ে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেন। ঘটনার পরপরই প্রেমিকাকে দেখতে এলে প্রেমিক শরীফকে আটক করে এলাকাবাসী। পরে সংবাদ পেয়ে পুলিশ শরীফকে তাদের হেফাজতে নিয়ে যায়।
প্রেমিক শরীফ জানান, তরুণীর সঙ্গে তাঁর এক বছরের সম্পর্ক। শুক্রবার প্রেমিককে না জানিয়ে তিনি ঘুরতে গিয়েছিলেন ৷ এ নিয়ে দুজনের মধ্যে রাগারাগি। এতে অভিমান করে ওই তরুণী মোবাইল ফোনে কল দিয়ে জানান, এখনই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করবেন। মোবাইল ফোনে কথা বলতে বলতেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেন ৷ তাঁর চিৎকার শুনে দোহার থেকে বান্দুরা চলে আসেন শরীফ।
তরুণীর ভাই বলেন, ‘ঈদের পরই ওদের বিয়ে হওয়ার কথা। কী কারণে বোন শরীরে আগুন দিল বুঝতে পারছি না। আগে বোনের চিকিৎসা করাই, তারপর দেখা যাবে কী করা যায়।’
শরীফের মা শরুফা বেগম বলেন, ‘ঈদের পরই ওদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছিলাম ৷ সন্ধ্যায় শরীফ আমার সঙ্গে ইফতারি করেছে ৷ কী নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে আমরা বলতে পারি না। আমার ছেলে অন্যায় করলে তো আর খবর শুনে ছুটে যেত না।’
সহকারী উপপরিদর্শক ইসমাইল আরও জানান, ‘জিজ্ঞাসাবাদের জন্য শরীফকে আটক করা হয়েছে। ভিকটিমের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে