
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসের বন্ধকি শেয়ার বিক্রি করে বেক্সিমকো গ্রুপের বন্ধ হওয়া কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করবে সরকার। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
আজ দুপুরে শ্রম উপদেষ্টার সভাপতিত্বে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসার পরিস্থিতি পর্যালোচনায় গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সভা হয়। সভায় শেয়ার বিক্রি করে আগামী ফেব্রুয়ারির মধ্যে শ্রম আইন অনুযায়ী বকেয়া বেতন পরিশোধ করার সিদ্ধান্ত হয়।
এম সাখাওয়াত হোসেন বলেন, বেক্সিমকোর লে-অফ করা প্রতিষ্ঠানগুলোর কর্মীদের বেতন দিতে ৫৫০ থেকে ৬০০ কোটি টাকার প্রয়োজন হবে। শেয়ার বিক্রি করে এত টাকার যোগান না হলেও এসব বেতন-ভাতা ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করবে সরকার।
তিনি বলেন, শুধু বেক্সিমকো টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল কোম্পানিই ব্যাংক থেকে ২৮ হাজার ৫৪৪ কোটি ১৪ লাখ টাকা ঋণ নিয়েছে।
‘কীভাবে এসব ঋণ দেওয়া হয়েছে তার তদন্ত হবে। জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। কারণ বাংলাদেশ ব্যাংকের এক বিলিয়ন ডলারের রিজার্ভ চুরির থেকেও এটি বড় কেলেঙ্কারি।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে