
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা রাজধানীর গুলশানের বাড়ির বিষয়ে আট সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করা হয়েছে। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে সালাম মুর্শেদীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম এ আদেশ দেন।
এর ফলে সালাম মুর্শেদীকে আপাতত ওই বাড়ি ছাড়তে হচ্ছে না বলে জানিয়েছেন তার আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা।
এর আগে গত ১৯ মার্চ হাইকোর্ট ওই সম্পত্তি ‘পরিত্যক্ত সম্পত্তি’ উল্লেখ করে রায় দেন। সেইসঙ্গে ওই সম্পত্তি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করতে সালাম মুর্শেদীকে নির্দেশ দেন হাইকোর্ট। আর সম্পত্তির দখল ও অবস্থান বুঝে পাওয়ার ১৫ দিনের মধ্যে গৃহায়ণ ও গণপূর্তসচিবকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের মাধ্যমে হলফনামা আকারে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়। পরে হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে আবেদন করেন সালাম মুর্শেদী।
সালাম মুর্শেদীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক।
রাজধানীর গুলশানে সালাম মুর্শেদীর বিরুদ্ধে পরিত্যক্ত বাড়ি দখলের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ৩০ অক্টোবর রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। ওই রিটের পরিপ্রেক্ষিতে তা অনুসন্ধানের নির্দেশ দেন হাইকোর্ট।
পরে গুলশানের ওই বাড়ি নিয়ে দুই রকম তথ্য দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষ অনুসন্ধানের নির্দেশ দেন হাইকোর্ট। অনুসন্ধান শেষে দুদক প্রতিবেদন দাখিল করে। সেখানে জাল–জালিয়াতির বিষয়টি উঠে আসে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে