
রাজধানীর দক্ষিণ কাফরুল এলাকায় ১০ তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে বিমান বাহিনীর এক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত ওই কর্মকর্তার নাম শেখ মহিউদ্দিন (৪৮)। তিনি বিমান বাহিনীর উইং কমান্ডার পদে কর্মরত ছিলেন। আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
ওসি হাফিজুর রহমান বলেন, ‘কাফরুল থানার বিমান বাহিনীর কোয়ার্টারের ৪৫২ নম্বর বাসার ১০ তলার ছাদ থেকে লাফ দেন উইং কমান্ডার শেখ মহিউদ্দিন (৪৮)। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে সিএমএইচের জরুরি বিভাগে ভর্তি করে। পরে রাত ৮টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কাফরুল থানার পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন করে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।’
কাফরুল থানার ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী ফারহানা করিম (৪২) কাফরুল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। নিহত শেখ মহিউদ্দিন বাংলাদেশ বিমানবাহিনীর উইং কমান্ডার পদে কর্মকর্তা ছিলেন। তিনি সমরাস্ত্র পরিদপ্তরে ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে কর্মরত ছিলেন। ৪৫২ নম্বর বাসার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন তিনি।
নিহতের স্ত্রীর মামলার বরাত দিয়ে ওসি হাফিজুর রহমান বলেন, নিহত উইং কমান্ডার শেখ মহিউদ্দিন অফিশিয়াল বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তা ও হতাশাগ্রস্ত ছিলেন, যার কারণে তিনি ওই বাসার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। নিহত শেখ মহিউদ্দিনের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার আকুরটাকুরপাড়া গ্রামে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে