রাজধানীর বিজিবি সদর দপ্তরের একটি আবাসিক কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নারী ও দুই শিশুসহ ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আসবাবপত্র ক্ষতি হয়েছে প্রায় দেড় কোটি টাকার।
ফায়ার সার্ভিস বলছে, আজ সোমবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ১০ তলা ভবনের ৮ম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় ৭টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরে ডিউটি ডিউটি অফিসার শাহজাহান হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আহতদের উদ্ধার করে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসবাবপত্রসহ প্রায় দেড় লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছেন।
ফায়ার সার্ভিস বলছেন, আহতরা ব্যক্তিরা হলেন বিজিবি সদস্যের পরিবারের লোকজন।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১ ঘণ্টা আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে