
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে র্যাব-১ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তরের সীমানা প্রাচীর ভেঙে খেলার মাঠে ঢুকে পড়েছে একটি বাস। আজ বুধবার (১৯ মার্চ) বেলা ২টার দিকে উত্তরায় এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
এ ঘটনায় জলসিঁড়ি পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-৩৭২৮) বাস ও চালক মো. সামছুল ইসলামকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরদিকে দুর্ঘটনায় আহত যাত্রীদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে বলেন, ঢাকামুখী একটি জলসিঁড়ি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপর উঠিয়ে দেয়। এরপর সীমানা প্রাচীর ভেঙে খেলার মাঠে ঢুকে পড়ে। এতে বাসটির সামনের অংশ-মুচড়ে গেছে। দেয়ালটি র্যাব-১ ও এপিবিএনের সীমানা প্রাচীর। এতে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।’
এদিকে দুর্ঘটনার পর পরই র্যাব-১ এর গোয়েন্দা দল ওই বাস চালককে হেফাজতে নেন। জানা গেছেন, র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলমের নির্দেশে তাঁকে ডোপ টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জলসিঁড়ি বাসসহ চালকে আটক করা হয়েছে।
তিনি বলেন, ভুক্তভোগীদের কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় আপস-মীমাংসা হলে ছেড়ে দেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে