
মুন্সিগঞ্জের শ্রীনগরে গত দুই সপ্তাহে ১১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে গতকাল বুধবার রাতেই চোর চক্র উপজেলার পশ্চিম সিংপাড়া সামাজিক কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরি করে।
এর আগে দুই দফায় শ্রীনগর উপজেলার বেজগাঁও কবর খুঁড়ে ১১টি খুলি এবং একই উপজেলার চারিগাঁও জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরি হয়। দুই সপ্তাহে চতুর্থবারের মতো শ্রীনগরে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীনগর সার্কেলের এএসপি আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, কবর থেকে কঙ্কাল চোর চক্রের সদস্যদের ধরতে অভিযান চালানো হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে