
দেশে নির্বাচনে ধর্মীয় সহিংসতা রোধে ধর্মীয় নেতাদের এগিয়ে আসতে হবে। ধর্ম নিয়ে শহরে ও গ্রামে শিক্ষামূলক প্রচার করতে হবে। নির্বাচন কমিশন ও রাষ্ট্রকে আরও শক্তিশালী হতে হবে ধর্মীয় সহিংসতা রোধে।
আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডে ইয়ং উইমেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনে (ওয়াইডাব্লিউসিএ) অনুষ্ঠিত নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সম্প্রীতি সুরক্ষা বিষয়ে আন্তঃধর্মীয় সংলাপে বক্তারা এসব কথা বলেন। সংলাপের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল অ্যান্ড আরবান পুওরর্স পার্টনার ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (রূপসা)। এতে সহায়তা করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।
সংলাপে সভাপতিত্ব করেন রূপসার নির্বাহী পরিচালক হিরণ্ময় মণ্ডল। সভায় রাজনীতিবিদ, ধর্মীয় নেতা, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
আলোচনায় হিরণ্ময় মণ্ডল বলেন, বাস্তব জীবনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও অসহিষ্ণু আচরণ, ঘৃণাবাচক বক্তব্য এবং অপ তথ্য ছড়ানো বন্ধ করতে হবে। এ জন্য যথাযথ ধর্মীয় বিধান অনুসরণ করতে হবে। ধর্মীয় ইস্যুতে প্রতিক্রিয়া দেখানো ও সহিংসতা রোধে ধর্মীয় নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআরআইর রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর ক্রেগ হ্যালস্টেড। সংলাপে বিশেষ অতিথি ছিলেন আইআরআই’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ। বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় প্রচার সম্পাদক সুরেশ চক্রবর্তী। প্যানেল আলোচক ছিলেন, গাজীপুর আল-আকসা জামে মসজিদের খতিব মাওলানা মোতাহার হোসেন আজাদী, কল্যাণপুর ক্যাথলিক চার্জের পাস্টর বিষ্ণুপদ রোমিও, ঢাকার শ্রী শ্রী কালী মন্দিরের প্রধান পুরোহিত পণ্ডিত প্রকাশ চক্রবর্তী, মিটফোর্ড টাউন জামে মসজিদের ইমাম ওমর ফারুক।
মোতাহার হোসেন বলেন, এ ধরনের অনুষ্ঠান গ্রামেও করা উচিত। এতে ধর্ম নিয়ে যারা গোঁড়ামি করেন, তাঁরা সঠিক ব্যাখ্যাটা পাবেন। তাঁরা সচেতন হতে পারবেন।
বিষ্ণুপদ রোমিও বলেন, তাঁদের ধর্মে কখনো সহিংসতার কথা বলা হয়নি। বরং সহমর্মিতার কথা বলা হয়েছে।
বাংলাদেশ যুব হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক নিলয় পাল বলেন, বাংলাদেশে প্রায় সব ধরনের নির্বাচনেই সহিংসতা হয়। এটা দিন দিন বেড়েই চলেছে। এটা থেকে বের হয়ে আসতে হবে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। নির্বাচনে সহিংসতা বন্ধে নির্বাচন কমিশনকে আরও বেশি শক্তিশালী করতে হবে।
সংলাপে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সাংগঠনিক রঞ্জন সরকার, ছাত্রলীগের উপ-সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদক হামজা রহমান অন্তর, জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সম্পাদক উৎপল ভৌমিক, সাংগঠনিক সম্পাদক নিলয় পাল, ব্যবসায়ী সঞ্জয় দেবনাথ, আব্দুর রব গাজী, রফিকুল ইসলাম রানা, শিক্ষার্থী প্রথমা চাকমা, তানজিম মালিহা, আজিজুল হক রমেল, তাহমিদ বিন জামান প্রমুখ।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১২ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে