
নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সঙ্গে ছেলে ডা. রাফাত সাদিক সাইফুল্লাহর জড়ানোর বিষয়টি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানতেন বলে দাবি করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি)।
আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তাঁকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এ দাবি করেন সিটিটিসির প্রধান আসাদুজ্জামান।
অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ছেলে জঙ্গিবাদে জড়িয়েছেন সেটি জানতেন তিনি (ডা. শফিকুর)। এর পরও তিনি নীবর ছিলেন। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে জানাননি। নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সঙ্গে সংগঠন হিসেবে জামায়াতসংশ্লিষ্টতা খুঁজতে তাঁকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
শক্ত কোনো তথ্য-প্রমাণ আপনারা পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের যে সংজ্ঞা, সে অনুযায়ী তাঁর ছেলে জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে, তিনি সেটা জানতেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাচ্ছেন না সেটিও কিন্তু অপরাধ। তাঁর ছেলে হিজরত করেছেন, তাঁর ছেলে একটা গ্রুপসহ বান্দরবানের পাহাড়ের উদ্দেশে রওনা করেছেন। কিন্তু যেতে না পেরে বাবার সঙ্গে যোগাযোগ করেছেন। তাকে নিরাপদে ফিরিয়ে আনার সব ব্যবস্থা তিনি করেছেন। এটা সন্ত্রাসবাদের সর্বোচ্চ সহযোগিতা।’
অনেককেই জঙ্গিবাদ থেকে ফিরিয়ে আনার বা আসার সুযোগ আপনারা দিয়েছেন। অনেক উদাহরণ আছে—এমন প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি মনে করে এই ছেলে জঙ্গিবাদ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, পরিবার আবেদন করে, তাহলে ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু বাবা ডা. শফিকুর রহমানই তো জানতেন ছেলে জঙ্গিবাদে জড়িয়েছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাননি। পুরো বিষয়টি তিনি গোপন করেছিলেন।
আদালত প্রাঙ্গণ থেকে পালানো দুই জঙ্গি কোথায় জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, এটা বলার এখনো সময় আসেনি। দেশেই আছে, এখনো দেশ থেকে পালাতে পারেনি।
উল্লেখ্য, জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে জামায়াতের আমিরের ছেলে ডা. রাফাতকে গ্রেপ্তার করে ডিএমপির সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট। গত ৯ নভেম্বর দুপুরে সিলেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসির দাবি, গ্রেপ্তার ডা. রাফাত চৌধুরী নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করছিলেন।
নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সঙ্গে সংশ্লিষ্টতা, ছেলের জড়ানো, ছেলেসহ জড়িতদের হিজরতে ব্যয়ভার বহনের অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গত ১৩ ডিসেম্বর গ্রেপ্তার করে সিটিটিসি।
সেদিন দুপুরে সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, জামায়াতের আমির তাঁর ছেলে ডাক্তার রাফাত নতুন জঙ্গি সংগঠনে জড়িয়েছেন এটা জেনেও সমর্থন দিয়ে গেছেন। ছেলে পরে সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কের ভূমিকায় অবতীর্ণ হোন। নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’য় জড়ানো অনেকেই শিবিরের সাথি, কর্মী ছিলেন। তাদের হিজরতের খরচও দিয়েছেন জামায়াতের আমির।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে