
গাজীপুরের কালিয়াকৈরে একটি বেকারিতে চাঁদা তোলাকে কেন্দ্র করে চাঁদাবাজদের হামলায় যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার উলুসাড়ার চকিদারের টেক এলাকায় এ ঘটনা ঘটে। আজ রোববার (২২ ডিসেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত আবুল কালাম (২৬) টাঙ্গাইলের মির্জাপুর ফজিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার কালামপুর খাজারডেক এলাকার বেলায়েতের বাসায় ভাড়া থাকতেন। নিহত আবুল কালামও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিয়াকৈরে পিচ্চি আকাশের নেতৃত্বে একটি গ্রুপ এবং শাহরিয়ার নাফি ওরফে ইমনের নেতৃত্বে আরেকটি গ্রুপ দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। হারুনুর রশিদের মালিকানাধীন ‘আল্লাহর দান’ নামে একটি বেকারিতে চাঁদা আদায় নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল।
গতকাল রাত পৌনে ৮টার দিকে পিচ্চি আকাশের গ্রুপের সদস্যরা চাঁদা তুলতে গেলে শাহরিয়ার নাফি, আবুল কালামসহ অপর গ্রুপ বাধা দেয়। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায় আকাশের গ্রুপের সদস্যরা। এতে আবুল কালাম গুরুতর আহত হন। পরে তাঁকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, কালিয়াকৈরের একটি বেকারিতে দুপক্ষ চাঁদা আনতে গেলে তাদের মাঝে সংঘর্ষ ও হামলার ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে