
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে (এফইসি) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কলেজ কর্তৃপক্ষ আজ মঙ্গলবার সন্ধ্যায় এই নোটিশ দিয়েছে। তবে এমন সিদ্ধান্তে অসন্তুষ্টির কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। তাঁরা ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিতের নোটিশে স্বাক্ষর করেন অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মো. আলমগীর হোসেন।
সম্প্রতি কলেজ শাখায় ছাত্রদলের কমিটি ঘোষণা করায় ক্ষোভে ফুঁসে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। তিন দিন ধরে নানা কর্মসূচি পালন করছিলেন তাঁরা।
এর ধারাবাহিকতায় আজ সকাল ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিতে থাকেন শিক্ষার্থীরা। এ কর্মসূচি চলাকালে ছাত্রদলের নেতারা বহিরাগতদের নিয়ে মহড়া দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলে তাঁরা অভিযোগ করেন।
শিক্ষার্থীদের দাবির মুখে দুপুরে জরুরি একাডেমিক কাম প্রশাসনিক কাউন্সিলের মিটিং ডাকে কলেজ প্রশাসন। পরে সন্ধ্যায় এক নোটিশে জানানো হয়, ‘ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে সব রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হলো।’ এর ব্যত্যয় ঘটলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।
এদিকে এই নোটিশ জারি করায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা। আসিফ আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা চেয়েছিলাম নিষিদ্ধ, কিন্তু প্রশাসন সেটা না করে স্থগিত করে রেখেছে। এটা কোনো সমাধান হতে পারে না। তাঁরা বলেছেন, নিষিদ্ধ করার ক্ষমতা নেই। তাহলে অন্য কলেজগুলোতে প্রশাসন কীভাবে নিষিদ্ধ ঘোষণা করে থাকে?’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে