ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সহযোগিতায় আজ শুক্রবার থেকে শুরু হয়েছে তিন মাসব্যাপী ডিআরইউ সদস্য, সদস্য স্বামী এবং সদস্য সন্তান (ছেলে ও মেয়ে অনূর্ধ্ব-১০) সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম-২০২৩।
রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আইভি রহমান সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অফিসার্স ক্লাব, ঢাকার সাধারণ সম্পাদক এবং সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন ডিআরইউ’র কার্যনির্বাহী সদস্য মনিরুল ইসলাম মিল্লাত এবং সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীমসহ সংগঠনের সিনিয়র সদস্যবৃন্দ। তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় শতাধিক সদস্য সন্তান ও সদস্যরা অংশগ্রহণ করছেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে