রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে এই চার্জশিট অনুমোদন করে সংস্থাটি।
দুদকের তদন্ত প্রতিবেদনে আসামি এমদাদুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৫১ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা অর্জনের অভিযোগ আনা হয়। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন করে কমিশন।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে জানান, শিগগিরই আদলাতে এই চার্জশিট অভিযোগ আকারে দাখিল করা হবে।
২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি রমনা মডেল থানায় রাজউকে সাবেক প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলামে নামে ১ কোটি ১৮ লাখ ৭ হাজার ৫৬১ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনে অভিযোগে মামলা করে দুদক। মামলায় তার বিরুদ্ধে ৮৭ লাখ ৪৪০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনে কমিশন।
আসামি এমদাদুল ইসলাম দুদকের তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে তার দাখিল করা সংশোধিত সম্পদ বিবরণী আমালে না নেওয়ার অভিযোগ এনে একটি রিট পিটিশন দায়ের করে। ২০২০ সারেল ৫ মার্চ উক্ত রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ দায়ের করা মামলার তদন্তকারী অফিসারকে তদন্তকালে সংশোধিত সম্পদ বিবরণী বিবেচনা করার নির্দেশনা দিয়ে রুলটি নিষ্পত্তি করেছেন।
অভিযোগপত্র থেকে জানা যায়, আসামি মো. এমদাদুল ইসলাম দাখিলকৃত সংশোধিত সম্পদ বিবরণীতে নিজ নামে স্থাবর ও অস্থাবর সম্পদসহ সর্বমোট ১ কোটি ৭৫ লাখ ২৫ হাজার ৬৫৬ টাকা। আয় ব্যয় বাদে তার নীট সম্পদের পরিমাণ ১ কোটি ১৩ লাখ ৮ হাজার ৩৪৬ টাকা। এক্ষেত্রে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায় ৫১ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে