
প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তারের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বাইশমাইল বাসস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন গবিসাসের সভাপতি বরাতুজ্জামান স্পন্দন, সহসভাপতি নাজমুল হাসান তানভীর, সাধারণ সম্পাদক হাসিব মীর, সাংগঠনিক সম্পাদক মো. আখলাক ই রাসুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সানজিদা পিংকী ও রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।
গণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সুষ্ঠু তদন্ত না করেই যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা সেটা বাতিল চাই এবং শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি চাই।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে