কিশোরগঞ্জের কটিয়াদীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক বোরহান উদ্দিন (৩২) নিহত ও তার চাচাতো ভাই মোটরসাইকেল আরোহী ফরিদ মিয়া (৩১) গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ভোগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বোরহান উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামের আমীর উদ্দিনের ছেলে ও আহত ফরিদের বাবার নাম আরব আলী।
স্থানীয়রা জানায়, কটিয়াদী থেকে মোটরসাইকেলযোগে দুই ভাই কিশোরগঞ্জে যাওয়ার সময় ভোগপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন। পরে গুরুতর অবস্থায় বোরহানকে উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপর গুরুতর আহত ফরিদকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কটিয়াদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমার ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেল ও ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে। তবে পিকআপ চালক পালিয়ে গেছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে