ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে ৫ আগস্ট। সরকার পতনের পর থেকে রাষ্ট্রের বিভিন্ন সংস্থা ও দপ্তরপ্রধানের পদ থেকে একে একে পদত্যাগ করছেন অনেক কর্মকর্তারা। ঠিক এমন পরিস্থিতিতে আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ঢাকা ওয়াসার এমডি তাকিসম এ খান।
সরকার পতনের পর থেকে নিজ দপ্তরে আসছেন না তিনি। তাকসিম এ খানের অফিসে অনুপস্থিতির বিষয়টি ওয়াসার একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর ওই বছরই ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পান তাকসিম এ খানকে। নিয়োগের পর থেকেই বিতর্কিত হন নানা কর্মকাণ্ডে। এত কিছুর পরও গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকসিম এ খানকে।
২০২৩ সালের জানুয়ারি মাসে ওয়াসায় নিয়োগ–বাণিজ্য, গুলশান-বারিধারা লেক দূষণ রোধ প্রকল্পে অনিয়ম, ওয়াসার পদ্মা জলদিয়া প্রকল্পে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার প্রকল্প, গন্ধবপুর পানি শোধনাগার ১ হাজার কোটি টাকার প্রকল্পে তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সময়ে তাঁর অফিসে অভিযান চালায় সংস্থাটি।
মূলত তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রের ১৪ বাড়ি থাকার অভিযোগ প্রকাশিত হলে, বিষয়টি দুদককে অনুসন্ধান করতে নির্দেশ দেন হাইকোর্ট। সেটির ওপর ভিত্তি করে হাইকোর্ট অভিযোগের অগ্রগতি জানতে চেয়ে ১৫ দিনের সময়ও বেঁধে দেন।
হাইকোর্টের রায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয়। দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করে কমিশন। টিমের অপর সদস্য করা হয় সহকারী পরিচালক মাহবুব আলমকে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে