
ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ১১৬তম সিনিয়র স্টাফ কোর্সের প্রশিক্ষণার্থীদের একটি দল আজ সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করে। এ সময় তারা বারির কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় করে।
বারির সূত্র জানায়, সিনিয়র স্টাফ কোর্সের প্রশিক্ষণার্থীদের দলে ৩৮ জন প্রশিক্ষণার্থী ছিলেন। তাঁদের মধ্যে যুগ্ম সচিব ৩৪ জন, কর্নেল ১ জন, ক্যাপ্টেন ১ জন, গ্রুপ ক্যাপ্টেন ১ জন, ডিআইজি ১ জন এবং ৪ জন কোর্স সদস্য ছিলেন।
প্রশিক্ষণার্থীদের দলটি সোমবার সকালে বারি সদর দপ্তরে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তারা। পরে বারি সম্মেলনকক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন বারির মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। পরে বারির কার্যক্রম ও সাফল্য সম্পর্কে বক্তব্য দেন বারির পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদসহ বারির বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীরা।
পরে প্রতিনিধিদল বারির বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করে এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে