
গাজীপুর মহানগরীর গাছা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হকার হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ ১১৫ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গাছা থানায় মামলাটি করা হয়।
নিহত মো. আরিফ ব্যাপারীর (২৮) বাবা মো. রজ্জব আলী বাদী হয়ে মামলাটি করেছেন। চাঁদপুরের মতলব উপজেলার টরকীকান্দা এলাকার বাসিন্দা আরিফ তাঁর বাবার সঙ্গে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় পূর্ব কলমেশ্বরের (মৃধাবাড়ী) হাজী সাইফুলের বাড়িতে ভাড়া থেকে হকারি মালের ব্যবসা করতেন।
গাজীপুর মহানগরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ আটজনকে হুকুমের আসামি করা হয়েছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ সেকেন্ড আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে