
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত ইটনায় মেয়ের বাড়ি বেড়াতে যান বৃদ্ধা শামসুন্নাহার (৫৫)। বেড়ানো শেষে নাতি-নাতনি নিয়ে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে মারা গেছেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়টুটি ইউনিয়নের হালালের হাওর (বেকি বিল) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শামছুন্নাহার ইটনা সদর ইউনিয়নের হাজারীকান্দা গ্রামের আলাল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা শামসুন্নাহার কয়েক দিন আগে অষ্টগ্রাম উপজেলার রায়টুটি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার দুপুরে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে তিন নাতি-নাতনিকে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। হাওরের বেকি বিলে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে ডুবে যায়।
এ সময় হাওরে থাকা স্থানীয় জেলেরা তাঁদের উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামছুন্নাহারকে মৃত ঘোষণা করে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১০ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে