
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে যাত্রীবাহী বাসের ধাক্কায় নানি ও নাতি নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মৃত শাহজাহান মিয়ার স্ত্রী জোহরা বেগম (৫৬) ও তাঁর সাত মাস বয়সী নাতি আব্দুল্লাহ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আজ শনিবার জোহরা বেগম তাঁর মেয়ে সুফিয়া আক্তার ও তার ছেলে আব্দুল্লাহসহ চিকিৎসককে দেখানোর জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় নিয়ে যাচ্ছিলেন। বিকেল ৪টার দিকে তাঁরা বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নানি জোহরা বেগম ও নাতি আব্দুল্লাহর মৃত্যু হয়।
তবে মেয়ে সুফিয়া আক্তার তাদের থেকে কিছুটা দূরে থাকায় তিনি বেঁচে যান। তাদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকও প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাদের মৃত ঘোষণা করেন।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও চালকের সহকারী কৌশলে পালিয়ে গেছেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে