বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ রোববার পার্ক কর্তৃপক্ষ এ সংক্রান্ত আদেশ জারি করে।
আদেশ অনুযায়ী, উপপরিচালক আতিকুল ইসলামকে প্রধান কার্যালয় থেকে কালিয়াকৈর গাজীপুর হাই-টেক পার্কে, উপপরিচালক মো. মাহফুজুল কবিরকে প্রধান কার্যালয় থেকে রাজশাহী হাই-টেক পার্কে, জনসংযোগ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়াকে প্রধান কার্যালয় থেকে সিলেট হাই-টেক পার্কে বদলি করা হয়েছে। এ ছাড়াও মো. শফিক উদ্দিন ভূঁইয়াকে উপপরিচালক (পরিকল্পনা) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
উপসহকারী প্রকোশলী (সিভিল) মো. ইমাম মেহেদীকে রাজশাহী হাই-টেক পার্ক থেকে প্রধান কার্যালয়ের অনুবিভাগে বদলি করা হয়েছে।
পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম এনডিসি স্বাক্ষরিত আদেশে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ পাঁচজন কর্মকর্তাকে তাদের নামের পাশে বর্নিত কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে৷

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে