নারায়ণগঞ্জের বন্দরে মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলে মাজহারুল ইসলাম সজীবের বিরুদ্ধে (৩০)। গতকাল রোববার রাত আড়াইটার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহরপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম (৫০) এই এলাকার মোহাম্মদ রফিকের স্ত্রী। এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন মাজহারুল ইসলাম।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাত ২টার দিকে ঘরের ভেতর চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। তাঁরা ধারণা করেন সজীব পাগলামি করছেন। আড়াইটার দিকে আয়েশা বাঁচাও বলে চিৎকার করেন। তখন আশেপাশের মানুষ এসে দরজায় ধাক্কা দিলে সজীব পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। তাঁরা আয়েশাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিকে গতকাল সোমবার সকালে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
নিহতের মামাতো ভাই জোবায়ের বলেন, ‘সজীব ছোট থেকে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। নিয়মিত তাকে চিকিৎসা করান হতো। বড় হওয়ার পর প্রায়ই টাকার জন্য বাসায় ঝগড়া করত সে। সাত বছর আগে তার বাবা রফিকের সঙ্গে মা আয়েশার ডিভোর্স হয়। এরপর থেকে আয়েশা বাবার বাড়িতেই থাকতেন। দুই বছর আগে সজীবকে বিয়ে দেওয়া হয়। দুই মাসও বিয়ে থাকেনি। বছরে দুই থেকে তিন বার এমন অসুস্থতা বেড়ে যেত সজীবের।’
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ পোদ্দার বলেন, নিহতের গলা, হাত এবং পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের মা সেলিনা বাদী হয়ে নাতির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে