গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন সামনে সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন।
নিহতরা হলেন, গাজীপুরের কালিয়াকৈরের তালাবহ এলাকার ইয়াকুব আলীর ছেলে মফজেল (৬৫), একই এলাকার আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০) ও কালিয়াকুরের বাউমান এলাকার মৃত হাসান আলীর ছেলে শওকত আলী (৪২)।
গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সূত্রাপুর নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলমুখী সার্ভিস লেনে একটি সিমেন্টবাহী ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দিলে অটোরিকশাচালকসহ ৫ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি শাহাদত হোসেন জানান, হতাহতদের একজন অটোরিকশার চালক ও অন্যরা স্থানীয় ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। দুর্ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক। ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে নাওজোড় হাইওয়ে থানার হেফাজতে আনা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে