দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়নের ৩৩ নম্বর চরকাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি যমুনা নদীর ভাঙনের শিকার হতে যাচ্ছে। যে কোনো সময় বিদ্যালয়টি নদীগর্ভে চলে যেতে পারে। ইতিমধ্যে এ বিদ্যালয়ের শৌচাগারটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ নিয়ে আতঙ্কে রয়েছে বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় অভিভাবকেরা।
আজ রোববার সরেজমিনে দেখা যায়, একটি মাত্র টিনের ঘর। সেখানেই চলছে বিদ্যালয়ের কার্যক্রম। বিদ্যালয়ের পেছনে মাত্র ১০ ফুট দূরে যমুনা নদী। নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ভাঙন। বিদ্যালয়টি এখনই স্থানান্তর না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয়দের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বলেন, ‘আমার স্কুলে মোট ৩০০ ছাত্র-ছাত্রী ও ৭ জন শিক্ষক কর্মরত রয়েছেন। নদী অতি নিকটে চলে আসায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে আছি। এর আগেও বিদ্যালয়টি তিন-চার বার স্থানান্তর করা হয়েছে। স্থানীয়ভাবে কোনো সমাধান না হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে।’ সেই সঙ্গে শিশুদের শিক্ষার কথা চিন্তা করে একটি নিরাপদ জায়গায় স্থায়ী একটা ভবন নির্মাণ করার দাবি জানান তিনি।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমি ইতিমধ্যে চরকাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছি। জেলা শিক্ষা অফিস ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব বিদ্যালয়টি স্থানান্তরের ব্যবস্থা করা হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে