রাজধানীর নিকুঞ্জ-২ এ একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে ফায়ার সার্ভিস খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, রাজধানীর নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর রোডের ৬ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার কাজ করে। ভবনের সকলকে নিরাপদে নামিয়ে আনা হয়। তবে এতে একজন আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ভবনটিতে সবাই ব্যাচেলর ভাড়া থাকতেন। বিকেল ৫টার পর ভবনের অনেকেই বাইরে ছিলেন। ভবনটিতে ফাটল ধরায় নিরাপদ নয়। ভবনটি ব্যবহারের ক্ষেত্রে রাজউক, সিটি করপোরেশনের বিশেষজ্ঞ টিমের মতামত নেওয়া প্রয়োজন। কী কারণে বিস্ফোরণ ঘটেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানান তিনি।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে