
আগামী শুক্রবার শুরু হতে যাওয়া এবারের বিশ্ব ইজতেমা ঘিরে সব গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এম খোরশীদ হোসেন। আজ বুধবার সকালে টঙ্গীর ইজতেমা ময়দানের পাশে র্যাবের কন্ট্রোলরুমে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
র্যাবের মহাপরিচালক বলেন, এবারের ইজতেমা আয়োজনে জঙ্গি বা কোনো উগ্রবাদী সংগঠনের হুমকি নেই। সব গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে র্যাব পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা হাতে নিয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য রয়েছে একটি মূল নিয়ন্ত্রণকক্ষ ও দুটি উপনিয়ন্ত্রণকক্ষ।
তিনি আরও বলেন, ‘তা ছাড়া র্যাবের বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড ও স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। তুরাগ নদে টহলের জন্য র্যাবের স্পিডবোট থাকছে। ৯টি অবজারভেশন পোস্ট, ৯টি ওয়াচ টাওয়ার সার্বক্ষণিক মনিটরিং করছে। পুরো ময়দান পর্যবেক্ষণের জন্য আকাশপথে আজ থেকেই র্যাবের হেলিকপ্টার টহল দিচ্ছে।’ র্যাব ইজতেমায় আগত মুসল্লিদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেবে বলেও তিনি জানান।
টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। এতে অংশ নিচ্ছেন মাওলানা জোবায়েরপন্থীরা। দ্বিতীয় ধাপে অংশ নেবেন ভারতের মাওলানা সাদপন্থীরা। ইজতেমায় যোগ দিতে ইতিমধ্যে ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে