
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) কার্যনির্বাহী কমিটির নেতারা। আজ রোববার সচিবালয়ে আইন উপদেষ্টার দপ্তরে তাঁরা এ সাক্ষাৎ করেন।
বিপিজেএর সভাপতি নিউজ হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সহসভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. শাহ জাহান মোল্লা, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম (তানিম আহমেদ) এবং কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান, মনিরুল ইসলাম ও রফিকুল ইসলাম সবুজ।
উপদেষ্টা ড. আসিফ নজরুল সংসদে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তিনি সংসদ কার্যবিবরণী থেকে জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, কার্যকর সংসদ গণতন্ত্রের চাবিকাঠি। তিনি সাংবাদিক নেতাদের রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের পরামর্শ দেন।
বিপিজেএ নেতারা বলেন, একটি কার্যকর সংসদে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। গণমাধ্যমকর্মীরা সংসদে ওয়াচডগের ভূমিকা পালন করেন। ভবিষ্যতে গণতন্ত্রের অগ্রযাত্রায় সাংবাদিকেরা তাঁদের পেশাগত দায়িত্ব পালন করে যাবেন। উপদেষ্টা সংসদে কর্মরত সাংবাদিকদের নানা সমস্যার কথা শোনেন এবং সাধ্যমতো সমাধানের আশ্বাস দেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪৩ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে