
গাজীপুরের শ্রীপুরে অগ্নিসংযোগ করে গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ শুক্রবার বেলা ২টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডা. রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী স্পেশালাইজড কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন।
স্থানীয় বিএনপির একাধিক সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ শ্রীপুর সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় প্রচার চালিয়েছেন। নির্বাচনে বিএনপি অংশ নিলে বিএনপি থেকে তাঁর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি ছিল।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে