গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার জিরানি এলাকায় আব্দুল্লাহপুর-চন্দ্রা সড়কে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পালমাল ফ্যাক্টরির সামনে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বত্তরা। পরে এলাকাবাসী আশুলিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বাসটির ভেতরের অংশ পুড়ে যায়।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে বাসে উঠে দুষ্কৃতকারীরা আগুন দিয়ে পালিয়ে গেছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কেউ আহত হয়নি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে