
শ্রমিকদের আন্দোলনের মুখে গাজীপুরের আলীফ গ্রুপের তিন গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা কারখানার গেটে এসে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান। পরে তাঁরা কারখানার মূল ফটকের সামনেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় আলীফ গ্রুপের বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো, স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং ও স্বাধীন প্রিন্টিং।
সংশ্লিষ্ট সূত্র ও শ্রমিকেরা জানান, কারখানাগুলোর শ্রমিকেরা কয়েক দিন ধরেই বাৎসরিক ছুটির টাকা, ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ শ্রমিকদের দাবির বিষয়ে কোনো সমাধান না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। সামনে ঈদ, অন্য কারখানার শ্রমিকেরা যখন কেনাকাটা নিয়ে ব্যস্ত, তখন তাঁরা টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। কারখানা বন্ধের নোটিশ প্রধান ফটকে টাঙিয়ে লেখা হয় বৃহস্পতিবার থেকে কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।
তবে এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষের কাউকে না পাওয়ায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শ্রমিকেরা কিছুদিন ধরেই তাঁদের পাওনাদির জন্য দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ সমাধান না করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এতে শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হন। তাঁরা কারখানার মূল ফটক ও ভেতরে অবস্থান করছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে