
ধলেশ্বরী নদীর পূর্ব পার থেকে পশ্চিম পারে স্থানান্তরকে কেন্দ্র করে তালা ঝুলছে মানিকগঞ্জের সাটুরিয়ার বরাইদ ইউনিয়নের ছনকা উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে। দুই দিন ধরে পাঠদান বন্ধ থাকায় দেড় শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা নিয়ে শঙ্কিত অভিভাবকেরা।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের দুটি টিনশেডের প্রতিটি শ্রেণিকক্ষে তালা ঝুলছে। শিক্ষার্থীরা চট, মাদুর বিছিয়ে বারান্দা ও মাঠে বসে আছে। হাজিরা খাতা অনুযায়ী ১৩৭ জন শিক্ষার্থী উপস্থিত; কিন্তু তাদের পাঠদান বন্ধ রয়েছে।
বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাহিমা আক্তার বলে, ‘আমরা স্কুল নিয়ে রাজনীতি চাই না। আমরা ক্লাস করতে চাই। আমরা নদীর পূর্ব পারে বসবাস করে আসছি। আমরা কেন নদী সাঁতরে পশ্চিম পারে যাব? চরের স্কুল চরেই থাকবে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মজিদ বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহজাহান ও প্রধান শিক্ষক আব্দুস সালামের সঙ্গে এলাকার মানুষের কথা-কাটাকাটির কারণে বিদ্যালয়টি ধলেশ্বরী নদীর পূর্ব পার থেকে পশ্চিম পারে নেওয়ার চেষ্টা হচ্ছে। নদীর পশ্চিম পারে জমি কিনে নতুন একাডেমিক ভবন তৈরির চেষ্টা করছে একটি পক্ষ। গত শুক্রবার রাতারাতি একটি টিনশেড ঘর তৈরি করা হয়। রোববার থেকে আগের ভবনে তালা দিয়ে নতুন স্থানে ক্লাস করার চেষ্টা চলছে। কিন্তু বিদ্যালয়টি যাতে স্থানান্তর না হয়, সে জন্য মানিকগঞ্জ সহকারী জজ আদালতে ২৩ ফেব্রুয়ারি একটি মামলা করা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, নিয়ম মেনে বিদ্যালয়ের ভবন স্থানান্তরের কাজ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন বলেন, ‘বিদ্যালয়টি স্থানান্তরে মন্ত্রণালয়ের একটি চিঠি আমরা পেয়েছি। কিন্তু তাঁরা যেভাবে স্থানান্তর করেছেন, সেটা সঠিক হয়নি। এ বিষয়ে সাটুরিয়া ইউএনওকে আমি লিখিতভাবে জানিয়েছি।’
ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, বেশির ভাগ শিক্ষার্থী চাইছে বর্তমান স্থান নদীর পূর্ব পারেই বিদ্যালয় থাকুক। প্রধান শিক্ষক আইন অমান্য করায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে