
রাজধানীর উত্তরায় রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা আড়াই শতাধিক দোকানপাট উচ্ছেদ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭টি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন উত্তরা ৩ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী থেকে আজমপুর পর্যন্ত সড়কে সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির আদালত-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মো. মাহবুব হাসান। এ সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী, ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, স্থানীয় ব্যবসায়ী ও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
অভিযান শেষে ডিএনসিসির আদালত-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কে অবৈধভাবে গড়ে ওঠা আড়াই থেকে তিন শত ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এ সময় ৭টি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে কাউকে আটক বা সাজা দেওয়া হয়নি। সড়কের এসব ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করে সড়কটিকে জনসাধারণের চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে।’
জরিমানার কারণ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন, ‘ফুটপাত দখল করা, ট্রেড লাইসেন্স না থাকা, লাইসেন্সের কর কম প্রদান করে ব্যবসা পরিচালনার পর এসব জরিমানা করা হয়েছে। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয় এমপি, কাউন্সিলর, বিভিন্ন মার্কেটের নেতা-কর্মীরা আমাদের সহযোগিতা করেছেন।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে