
দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এতে দরিদ্র ও হতদরিদ্র মানুষের অনেক কষ্ট হচ্ছে। এসব মানুষের কষ্ট ও দুর্দশা লাঘবে বাংলাদেশ নৌবাহিনী নিত্যপণ্য বিতরণ করেছে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর সূত্রে এই তথ্য জানা গেছে।
আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে গত ২৭ জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের তত্ত্বাবধানে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় প্রতিদিন কয়েক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আটা, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায়, গরিব ও দুস্থ জনগোষ্ঠীর দুর্ভোগ প্রশমনের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। দেশের দুর্যোগ-দুর্বিপাকসহ যেকোন পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী মানুষের কল্যাণে রয়েছে নিবেদিত।
এবারও প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে নৌবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রম মানবিকতার এক অনবদ্য নজির স্থাপন করেছে। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হাতে পাওয়ায় সমাজের গরিব ও দুস্থ জনগোষ্ঠীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে নৌবাহিনী দৃঢ় প্রত্যয়ে নিয়োজিত রয়েছে। দেশের যে কোনো ক্রান্তিলগ্নে তারা মানুষের কল্যাণে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে