
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের (নবাবগঞ্জ-দোহার) সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, ‘বাস পুড়িয়ে সাধারণ মানুষের ওপর জুলুম-অত্যাচার করে ক্ষমতায় আসা যায় না। জনগণ বিএনপির অবরোধ প্রত্যাখ্যান করেছে। তার বড় প্রমাণ সব স্থানেই গাড়ি-বাসসহ বিভিন্ন ধরনের যান চলাচল করছে।’
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, ‘কিছুদিন পরই তফসিল ঘোষণা হবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে।’
বিএনপির উদ্দেশে সালমান এফ রহমান আরও বলেন, ‘জনগণকে ভুল বুঝিয়ে কোনো লাভ হবে না। ভোটে আসেন। জ্বালাও-পোড়াও করে বিএনপি কখনোই জনসমর্থন পাবে না। ক্ষমতায় আসতে হলে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদের সমর্থন করে ভোট দেয়, তবেই আপনারা ক্ষমতায় আসতে পারবেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে তিনি বলেন, ‘দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান ভালো বলেই আশপাশের উপজেলা থাকে রোগী আসে। ভবিষ্যতে আমরা টেলিযোগাযোগব্যবস্থা চালু করব, যাতে দ্রুত সেবা পাওয়া যায় সে জন্য।’
এর আগে, সকালে সংসদ সদস্য দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন ও রায়পাড়া ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন এবং হাসপাতালে অনুষ্ঠিতব্য সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলম, দোহার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীমউদ্দিন, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন প্রমুখ।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে