
ঢাকার চকবাজারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন আরও দুজন।
আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে চকবাজারের চম্পাতলী এলাকায় এ ঘটনা ঘটে।গণপিটুনিতে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল সোয়া ৭টার দিকে একজনকে মৃত ঘোষণা করেন।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) সোয়াইব হাসান জানান, ভোরে বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে কয়েকজনকে স্থানীয়রা ধাওয়া করে। তখন ছিনতাইকারীদের মধ্যে কয়েকজন পালিয়ে গেলেও তিনজন নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে চকবাজারের চম্পাতলী ঘাটে চলে আসেন। এ সময় ওপার থেকে স্থানীয় লোকজন চিৎকার করতে থাকে। ছিনতাইকারীরা চকবাজার চম্পাতলী ঘাটে উঠলে স্থানীয়রা তাঁদের মধ্যে দুজনকে আটক করে পিটুনি দেয়। এ সময় আরেকজন পালিয়ে যান।
উপপরিদর্শক আরও জানান, গণপিটুনির শিকার দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একই ঘটনায় কেরানীগঞ্জ থানার পুলিশ গণপিটুনির শিকার আরও এক ছিনতাইকারীকে আটক করে। তাঁকেও ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থাও গুরুতর।
এসআই জানান, ছিনতাইকারীদের বয়স ২০ থেকে ২৫ বছর হবে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাঁদের নাম পরিচয় জানা যায়নি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে