
মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবারের এ নির্বাচনে সভাপতি পদে এমদাদুল হক খান ও সাধারণ সম্পাদক পদে মাহাবুব হোসেন শাকিল নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে এমদাদুল হক খান ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাফর আলী মিয়া পেয়েছেন ১০৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে মাহাবুব হোসেন শাকিল ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ চন্দ্র সরকার পেয়েছেন ৪৯ ভোট।
এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন আরমিন, আসাদুজ্জামান ও জালালুর রহমান।
সহসভাপতি পদে নির্বাচনে বিজয়ী হয়েছেন মাহবুব হাসান সরেজ; যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাকিলা পারভীন ও মো. মশিউর রহমান পারভেজ; কোষাধ্যক্ষ পদে সুজন ভৌমিক; আপ্যায়ন ও বিনোদন সম্পাদক পদে বদরুন নাহার কলি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়); লাইব্রেরি সম্পাদক পদে মুনির হাসান মিঠু; মুহুরী সম্পাদক পদে এ কে এম আজিজুল হক মুকুল।
সাধারণ সদস্য পদে পাঁচজন বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন সৈয়দা তাহমিনা খানম তুলি, মো. এনামুল হক, আব্দুস সালাম, ইকবাল হোসেন ও মো. আবু সুফিয়ান।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে একটানা বেলা সাড়ে ৩টা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ৩০০ হলেও ভোট পড়েছে ২৯৩টি। কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে