
ঢাকার কেরানীগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে হাসপাতালে নিয়ে আসার অভিযোগ উঠেছে নুর মোহাম্মদ (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। আজ শনিবার উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের করেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা যুবককে ধরে পুলিশে দিয়েছেন।
নিহত নারীর নাম নার্গিস আক্তার (২১)। তিনি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামের হাশেম মিয়ার মেয়ে। তাঁর স্বামী নুর মোহাম্মদের বাড়ি একই ইউনিয়নের গুলগুলিয়ারচর গ্রামে।
নার্গিসের লাশ উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে নার্গিসকে শ্বাসরোধে হত্যা করে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান নুর মোহাম্মদ। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে দেন।
ওসি হাফিজুর রহমান বলেন, ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করে একটি হাসপাতালে নিয়ে এলে স্থানীয়রা স্বামী নুর মোহাম্মদকে আটক করেন। এরপর লাশসহ তাঁকে নিয়ে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামে নিয়ে আসেন তাঁরা। পরে নিহতের আত্মীয়স্বজন সিরাজদিখান থানায় জানালে আমরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জানাই। সেখান থেকে পুলিশ এলে নিহতের স্বামীকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশের হাতে তুলে দিই। ওই থানা হত্যাকাণ্ডের বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুর মোহাম্মদকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে