নারায়ণগঞ্জে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের ও শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আন্দোলনে নিহত মাছ ব্যবসায়ী মিলনের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরেল মোড় থেকে মাছের আড়তে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মিলন। এ ঘটনায় অভিযুক্তদের দায়ী করে গতকাল রোববার হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, শামীম ওসমানের শ্যালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীসহ কয়েকজন কাউন্সিলরকেও আসামি করা হয়েছে।
মামলার তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। রোববার রাতে এই মামলাটি দায়ের করা হয় বলে জানান তিনি।
মামলার অভিযোগে বাদী শাহনাজ বেগম উল্লেখ করেন, উল্লেখিত আসামিদের নির্দেশে আন্দোলনকে পণ্ড করতে গত ২১ জুলাই দুপুর ১২টার দিকে শামীম ওসমানসহ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করেন। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মিলন। পরে তার মরদেহ পটুয়াখালীর দুমকিতে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে