কবি, প্রবন্ধকার ও গবেষক ভাষাসৈনিক আহমদ রফিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি আহমদ রফিকের নিউ ইস্কাটনের বাসায় দেখা করতে যান।
সেখানে ভাষাসৈনিককে শুভেচ্ছা জানান ও সুস্থতা কামনা করেন মহাপরিচালক। তিনিও কুশল বিনিময় ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিল্পকলা মহাপরিচালকের সঙ্গে দেশ, সমাজ, রাজনীতি নিয়ে আলোচনা করেন ’৫২-র ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী, বর্ষীয়ান সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ভাষাসৈনিক আহমদ রফিক।
নবতিপর ভাষাসৈনিক আহমদ রফিকের প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ শ্রদ্ধা ও ভালোবাসার চিহ্নস্বরূপ আর্থিক অনুদান হস্তান্তর করেন এবং জনগণের এই সামান্য উপহার গ্রহণ করায় প্রবীণ এই ভাষাসৈনিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ, জনসংযোগ কর্মকর্তা ও অন্যরা।

সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৫ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৫ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১ ঘণ্টা আগে