নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে বিষ্ফোরণ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ভবনটি চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্দেশনার বিষয়ে মালিককে চিঠি ও ভবনের উপর নোটিশ টানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, রাজউক, জেলা প্রশাসন, তিতাস গ্যাস ও ডিপিডিসির সম্মিলিত প্রতিনিধি দল এই সিদ্ধান্ত জানায়। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত ভবনটি পরিদর্শন এবং ভেতরকার অবস্থা পর্যবেক্ষন করেন তারা।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন, ‘চব্বিশ ঘন্টার মধ্যে ভবন ফেঙে ফেলার জন্য ভবন মালিককে চিঠি এবং ভবনে নোটিশ টানানো হবে। তালিকাভুক্ত ঝূকিপুর্ণ ভবনের মধ্যে ক্ষতিগ্রস্ত ভবনটির নাম। আর আগে ভবনটি ভেঙে ফেলার জন্য নাসিকসহ যৌথ কমিটির পক্ষ থেকে কয়েকবার চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু ভবন মালিক তা আমলে নেয়নি।’
নাসিকের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস বলেন, ‘বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ শনাক্ত করতে না পারলে এই দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধান করে বের করতে হবে। ক্ষতিগ্রস্থ ভবন অপসারনের পাশাপাশি তিতাস গ্যাসের জরার্জীন লাইনের বিষয়ে গ্যাস ব্যবহারকারী তিতাসকে সচেতন হতে হবে।’
এর আগে গত শনিবার (১৮ মার্চ) সকালে নিতাইগঞ্জের আরকে দাস রোডে অবস্থিত ইলিয়াস দেওয়ানের দোতালা ভবনে বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও নয়জন আহত হন। ভবনের পেছনের অংশ ও সামনের বারান্দা ধসে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি স্টেশনের সাতটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে