নরসিংদী সদরে বসতঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় এক শিশু পুড়ে মারা গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের রসুলপুর ঈদগাঁপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম সুমাইয়া আক্তার (৬)। সে ওই এলাকার জেলে মনির হোসেনের মেয়ে। করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইদুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে হঠাৎ করে মনিরের বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা নেভানোর চেষ্টা করলেও ঘরটি পুরোপুরি পুড়ে যায়। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা শিশু সুমাইয়া পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডের সময় শিশুটির বাবা মনির মাছ ধরার কাজে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকায় মেঘনা নদীতে ছিলেন। আর শিশুর মা বাড়ির পাশের কৃষিজমিতে কাজ করতে গিয়েছিলেন।
পুলিশ পরিদর্শক সাইদুর বলেন, সকালে মেয়েটি ঘরে অবস্থান করছিল। মা-বাবা কেউ না থাকায় অগ্নিকাণ্ডের সময় বসতঘরের সঙ্গে মেয়েটিও পুড়ে মারা যায়। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৯ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে