ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠী নিয়ে ধর্মের অপব্যাখ্যা দিয়ে উত্তেজনা ও অশান্তি সৃষ্টিকারী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎসকে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
আজ বুধবার বিকেলে দলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান দলটির সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার ও হিজড়া বিষয় নিয়ে ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিজ্ঞান শিক্ষার বিরোধিতাকারী এবং ধর্মের অপব্যবহার করে উসকানি দিয়ে উত্তেজনা ও অশান্তি সৃষ্টিকারী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক চরম উগ্র, জঙ্গি, ধর্ম ব্যবসায়ী আসিফ মাহতাব উৎসকে অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
তাঁরা বলেন, সুদূর অতীত থেকেই ধর্মের অপব্যাখ্যা, অপব্যবহারকারীরা বিজ্ঞান শিক্ষার বিরোধিতা করে মুসলমানদের বিজ্ঞান ও যুক্তির পথ থেকে সরিয়ে অন্ধ ও কূপমণ্ডূক বানানোর অপপ্রয়াস চালিয়ে আসছে। তারা তাদের ধর্মব্যবসায়ের প্রধান প্রতিবন্ধক, প্রধান শত্রু হিসাবে বিজ্ঞান শিক্ষা ও যুক্তিকে চিহ্নিত করে আসছে।
বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোও একই নীতিতে চলছে জানিয়ে দলের শীর্ষ নেতারা বলেন, তাদের ধর্মভিত্তিক রাজনীতি টিকিয়ে রাখার জন্য বরাবরই বিজ্ঞান ও যুক্তির বিরোধিতার পাশাপাশি সব ধরনের জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, মানবতা, মনুষ্যত্বের বিরোধিতা করে আসছে।
উগ্রবাদী, জঙ্গিবাদী ও ধর্মান্ধ রাজনৈতিক ধারার বিরুদ্ধে শুভবুদ্ধি সম্পন্ন সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তাঁরা আরও বলেন, এরা ধর্মের নামেই বাংলা ভাষা, সংস্কৃতি, বাঙালির আত্মপরিচয়, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে ১৯৭১ সালে বাঙালি জাতির ওপর ইতিহাসের বর্বরতম গণহত্যা-যুদ্ধাপরাধ-মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত করেছিল।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে